বিশ্ব ডেস্ক
করোনা হাসপাতালে আগুন, নিহত ৮ রোগী
ভারতের গুজরাটের আমেদাবাদের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ৮ রোগী মারা গেছেন। বাকী রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি
দুই ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, এরইমধ্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ঘটনাটি নভরঙ্গপুরার শ্রে হাসপাতালের। বেসরকারি এই মাল্টিস্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৩টা নাগাদ হাসপাতালের আইসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে তা চোখে পড়ে হাসপাতালের প্রহরীদের।
জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ ও তার আশপাশের ওয়ার্ডগুলিতে। আতঙ্কে চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর যায় ফায়ার সার্ভিসে।
আইসিইউ থেকে রোগীদের উদ্ধারের আগেই পুড়ে যান আটজন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের শরীরের অর্ধেকের বেশি ঝলসে গিয়েছিল। দ্রুত তাঁদের চিকিৎসাও শুরু করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় আটজনেরই। পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় রোগীদের হাসপাতালের বাইরে নিয়ে আসা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের সময় ৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৫ জন করোনা রোগী।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















