বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১১:২৭, ৬ আগস্ট ২০২০
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৪ বাংলাদেশী নিহত
লেবাননের রাজধানী বৈরুত বন্দরের একটি ওয়্যারহাউজে ভয়াবহ বিস্ফোরণে ৪ বাংলাদেশী নিহত এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয়-এর ২১ জন সদস্যসহ ১০০ জন আহত হয়েছে। লেবাননে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আবদুল্লাহ আল মামুন জানান, এপর্যন্ত ৪ বাংলাদেশী নিহত হয়েছে। আহত হয়েছে ১০০ জনের মত। এদের মধ্যে ৭৮ জন প্রবাসী বাংরাদেশী এবং ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য। নিহতরা হচ্ছে ব্রাম্মণবাড়িয়ার মেহেদী হাসান ও রাসেল, মাদারিপুরের মিজান এবং কুমিল্লার রেজাউল।
আহতদের মধ্যে একজন নৌ সেনার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিকেল সেন্টারে (এইউবিএমসি) ভর্তি করা হয়েছে।
অন্যান্যদেরকে ইউনিফিলের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টার বা এম্বুলেন্সযোগে হামুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সার্বিক তত্ত্বাবধানে আহত নৌসদস্যদের চিকিৎসা চলমান রয়েছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়


















