ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ৬ আগস্ট ২০২০

৩০ সেকেন্ডে করোনা দূর করবে বিটাডিন!

উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সামলাতে গোটা দুনিয়া হিমশিম খাচ্ছে। করোনাভাইরাস মহামারির কারণে লন্ডভন্ড পুরো বিশ্ব। বাঁচার উপায় খুঁজতে ব্যস্ত বিশ্বের বিভিন্ন গবেষকরা। তবে এখন পর্যন্ত কোনো টিকা আবিষ্কার না হলেও কার্যকর উপায় বের করেছে বিজ্ঞানীরা। এমনই একটি উপাদান বিটাডিন। 

গবেষকরা দাবি করছে, কোভিড-১৯-এর জন্য দায়ী SARS-CoV-2 ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিটাডিনই যথেষ্ট। সামান্য পরিমাণ বিটাডিনে মাত্র কয়েক সেকেন্ডে করোনাভাইরাসের হাত থেকে নিস্তার মিলতে পারে। বিশ্বের বিভিন্ন হাসপাতালেও এখন এই ওষুধটির ব্যবহার শুরু হয়েছে। বিশেষত চিকিৎসকসহ সামনের সারিতে থাকাদের পিপিই-সহ অন্যান্য প্রতিরোধমূলক চিকিৎসা বিকল্পগুলোর সঙ্গে বিটাডিন অ্যান্টিসেপটিক পণ্যও কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কমাতে পারে।

‌'ইনফেকশাস ডিজিজ অ্যান্ড থেরাপি' জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সামান্য পরিমাণ বিটাডিন সমৃদ্ধ মাউথওয়াশ পানিতে মিশিয়ে গার্গল করতে পারলে, করোনা নিরাময় সম্ভব। সিঙ্গাপুরের ডিউক-এনএসএস মেডিকেল স্কুলের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। 
গবেষণায় উল্লেখ করা হয়, বিটাডিনের মতো অ্যান্টিসেপটিক মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৯৯.৯ শতাংশ করোনভাইরাস ধ্বংস করতে পারে। বিটাডিনের এই পণ্যগুলোর মধ্যে রয়েছে সলিউশন (১০ শতাংশ PVP-I), স্কিন ক্লিনজার (৭.৫ শতাংশ PVP-I), গার্গেল এবং মাউথওয়াশ (১.০ শতাংশ PVP-I) এবং গলার স্প্রে (০.৪৫ শতাংশ PVP-I)।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ