ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ৬ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ১২৪২ মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন বারোশোর বেশি মানুষ।

বৃহস্পতিবার সকালে পাওয়া তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে।  ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার। মৃত্যুর বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

একই সময়ে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৫৩ হাজারের বেশি মানুষের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ লাখের কাছাকাছি চলে এসেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ধীরে ধীরে দূরীভূত হচ্ছে। এখন স্কুলগুলো খুলে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

জুনের আগে যুক্তরাষ্ট্র সংক্রমণে কিছুটা কমতির দিকে থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে বাড়তির দিকে আছে। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলো থেকে রেকর্ড সংক্রমণের খবর আসছে।

বিশেষ করে সংক্রমণের সংখ্যাটা ফ্লোরিডায় সবচেয়ে বেশি। বুধবার সেখানে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। অ্যারিজোনাতেও সংক্রমণ বাড়তির দিকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ