বিশ্ব ডেস্ক
ট্রাম্পের বিরুদ্ধে গান বাজানোর মামলা!
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ওকলাহোমায় বাজানো হয়েছিল নিল ইয়ংয়ের দু’টি গান৷। অনুমতি না নিয়ে নির্বাচনী প্রচারে গান ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ক্যানাডিয়ান-অ্যামেরিকান গায়ক নিল ইয়ং৷ দু’টি গানের জন্য তিন লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন এই শিল্পী৷
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে শুরু হয়েছে প্রচারের তোড়জোর৷ সমর্থকদের আকৃষ্ট করতে গতমাসে ওকলাহোমার তুলসা অঞ্চলে বাজানো হয়েছিল নিল ইয়ংয়ের “রকিন ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড” ও “ডেভিলস সাইডওয়াক” গান দু’টি৷ প্রতিটি গানের জন্য দেড় লাখ ডলার করে মোট তিন লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে তাই মামলা ঠুকে দিয়েছেন ইয়ং৷
যুক্তরাষ্ট্রে কপিরাইট আইনে, শিল্পীকে সজ্ঞানে তার গান অজ্ঞতা ও ঘৃণা প্রকাশ করা হয় এমন “অ-যুক্তরাষ্ট্রীয়” নির্বাচনী প্রচারের থিমসং হিসেবে ব্যবহারে সম্মতি দিতে নিষেধ করা হয়েছে৷
একারণে গত ৩ জুলাই নিজের ওয়েবসাইটে নিল ইয়ং লিখেছিলেন, ‘‘এই প্রেসিডেন্টের কথা শেষ হওয়ার পরই ‘রকিন ই দ্য ফ্রি ওয়ার্ল্ড’ বাজালে কেমন লাগতে পারে ভাবুন একবার৷ মনে হয় গানটা যেন তারই থিমসং৷ কিন্তু আমি তো এজন্য গানটা লিখিনি৷’’
নিল ইয়ংয়ের মামলার বিষয়ে ট্রাম্প বা তার নির্বাচনি দলের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি৷
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















