বিশ্ব ডেস্ক
বৈরুতে বিস্ফোরণের ৩০ ঘণ্টা পর বন্দরকর্মীকে জীবিত উদ্ধার
ছবি- সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরো অনেকে।
সংবাদ সংস্থা ডেইলি মেইলের খবরে জানা যায়, ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এরইমধ্যে বিস্ফোরণের ৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করেছে নিখোঁজ এক বন্দরকর্মীকে। উদ্ধারের সময় তার পুরো শরীর রক্তমাখা ছিল।
আমিন আল জাহিদ নামে বৈরুত বন্দরের ওই কর্মীর ছবি তার স্বজনদের উদ্দেশ্য করে ইনস্টাগ্রামের একটি পেজে শেয়ার দেয়ার পর পরিচয় নিশ্চিত হওয়া যায়। ভয়াবহ ওই বিস্ফোরণে নিখোঁজ হন আল জাহিদ। উদ্ধারকর্মীরা ভূমধ্যসাগর থেকে ৩০ ঘণ্টা পর তাকে খুঁজে পান।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত এক ছবিতে দেখা যায়, জাহাজের ডেকে উদ্ধারকর্মীরা এক ব্যক্তিকে ঘিরে রেখেছেন, যার শরীর রক্তমাখা। তবে তিনি জীবিত।
দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার এক রিপোর্টে বলা হয়েছে, উদ্ধার করার পর ওই ব্যক্তিকে লেবাননের রাফিক ইউনির্ভাসিটি হাসপাতালে নেয়া হয়েছে। তবে আল-জাহিদের পরিবারের সদস্যরা লেবাননের একটি টেলিভিশনকে বলেছেন, হাসপাতালে গেলেও তারা তাকে (আমিন আল-জাহিদ) খুঁজে পাননি। বর্তমান তার অবস্থা কী তা জানতে না পারায় উদ্বিগ্ন রয়েছেন।
গত মঙ্গলবার বিস্ফোরণের পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ইনস্টাগ্রামে একটি পেজ চালু করা হয়। যার মাধ্যমে নিখোঁজ হওয়া আমিন আল জাহিদের পরিচয় মিলেছে। তবে তিনি কীভাবে এ বিস্ফোরণ থেকে বাঁচতে পেরেছিলেন, তা এখনো জানা যায়নি।
সূত্র: ডেইলি মেইল
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















