আন্তর্জাতিক ডেস্ক
ভারতে একদিনে রেকর্ড ৬২ হাজার করোনা আক্রান্ত শনাক্ত
করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সাড়ে ৬২ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে বিশ্বে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি।
ভারতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৬২ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ৫৮ হাজার এবং ব্রাজিলে প্রায় ৫৫ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্ত তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই ভারতের অবস্থান। আর মৃতের হিসাবে রয়েছে পঞ্চম স্থানে। গত কয়েকদিন ধরেই ভারতে ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের ওপরে থাকছে। বৃহস্পতিবার পর্যন্ত টানা নয় দিন তাই হয়েছে। গত ২৮ জুলাই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫ লাখ। এরপর নয় দিনে দেশটিতে শনাক্ত হয়েছে আরও ৫ লাখ।
শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে বলা হয়, একদিনে সংক্রমণ অনেকটা বেড়ে ৬২ হাজার ৫৩৮ জনে দাঁড়িয়েছে যা এখন পর্যন্ত রেকর্ড। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৮৮৬ জনের। ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৭ হাজার ৭৪ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১ লাখ ৫৮৫ জন।
দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২৬৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৬ হাজার ৪৭৬ জন। এর পরেই উঠে এসেছে অন্ধ্রপ্রদেশ। পর্যায়ক্রমে তামিলনাড়ু, কর্নাটক, দিল্লি ও উত্তরপ্রদেশ রয়েছে অধিক সংক্রমিত রাজ্যের তালিকায়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















