আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:০৩, ৭ আগস্ট ২০২০
করোনাকালে রামমন্দির নয়, ভ্যাকসিন দরকার: দেব
বুধবার (৫ আগস্ট) দিনক্ষণ, শুভলগ্ন মেনে অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মন্দিরের প্রথম ইট গেঁথেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। পরিকল্পনা অনুযায়ী এরপর সাড়ে তিন বছরে ‘মর্যদা পুরুষোত্তম শ্রীরামের মন্দির’ তৈরি করবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। খরচ হবে আনুমানিক ৩০০ কোটি।
করোনা মহামারীর সময়ে যখন অযোধ্যায় রামমন্দির নির্মাণের আয়োজন চলছে তখন এই ব্যাপারে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ, অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।
এই সাংসদের প্রশ্ন, ‘এই মহামারীর সময়ে রাম মন্দির নিয়ে আড়ম্বরের যৌক্তিকতা কী? যে কোনও বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন’।
ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখের কাছাকাছি। ২৪ ঘণ্টায় আক্রান্তের হিসাবে ব্রাজিল এবং আমেরিকাকেও ছাড়িয়ে গেছে ভারত। টানা এক সপ্তাহ ভারতে প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন ৫০ হাজারের ওপর মানুষ। মৃত্যুতেও রেকর্ড দেশের। গত ২৪ ঘণ্টায় ৯০৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
দেব বলেন, ‘আমার মোদিজিকে ভালো লাগে। গোটা দেশে অনুরাগী, আমি তার প্রশংসা করি। এটা কোনও দল বা বিরোধী দল বলে নয়, এই সময়ে দাঁড়িয়ে মন্দির নয় ভ্যাকসিন দরকার। একটা বাচ্চা ছেলেকে প্রশ্ন করলে সেও তাই বলবে’।
কোভিড ১৯ থাবা বসিয়েছে মোদি মন্ত্রিসভাতেও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও আক্রান্ত হয়েছেন আরও একাধিক নেতা। হোম আইসোলেশনে একাধিক সাংসদ থেকে মন্ত্রী। এই অবস্থায় প্রধানমন্ত্রীর অযোধ্যায় উড়ে আসা এবং শতাধিক অতিথি নিয়ে ঘটা করে রামমন্দিরের ভিত্তি প্রস্তর নিয়ে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















