বিশ্ব ডেস্ক
আপডেট: ২৩:৩১, ৭ আগস্ট ২০২০
দুই টুকরো হয়ে গেলো ভারতীয় বিমান
সংগৃহীত
ভারতে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। ১৯০ জন যাত্রী নিয়ে দুবাই থেকে ফিরছিল বিমানটি। কালিকট বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে দুই টুকরো হয়ে যায়। এ ঘটনায় পাইলটসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়।
জানা গেছে, দুবাই থেকে কেরালার কোঝিকোড় ফিরছিল বিমানটি। বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পরপরই বিমানটি ছিটকে পড়ে। দুর্ঘটনায় ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারি বর্ষণের মধ্যে বিমানটি অবতরণের সময় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিমানে আগুন ধরেনি। যে কারণে প্রাণহানী খুব বেশি হয়নি। আহতদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।
সংবাদসংস্থা এ এন আই স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে বিমানটি ভেঙে গেছে, তবে আগুন লাগে নি সেটিতে।
বিবিসির প্রতিবেদনে কী জানা যাচ্ছে..
এয়ার ইন্ডিয়ার বিমানটি দুবাই থেকে বিদেশে আটকিয়ে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসছিল।
ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডি জি সি এ জানিয়েছে যে প্রবল বৃষ্টির মধ্যেই বিমানটি অবতরণ করছিল। দৃশ্যমানতা ছিল ২০০০ মিটার।
বিমানটি রানওয়ে ওয়ান জিরো ছোঁয়ার পরে না থেমেই রানওয়ের শেষ মাথায় চলে যায় আর তার পরে সেটি ছাড়িয়ে সামনের উপত্যকায় গিয়ে পড়ে। তখনই বিমানটি দুটো টুকরো হয়ে যায়।
কেরালায় ব্যাপক বৃষ্টি হচ্ছে -- বন্যা চলছে সেখানে। আজই ইদুক্কি জেলায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু হয়েছে -- তারপর রাতে বিমান দুর্ঘটনা।
হতাহত
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট IX 1344 বিমানটিতে ক্র্যু ও যাত্রী মিলিয়ে ১৯১ জন ছিলেন বলে জানা যাচ্ছে। এদের মধ্যে ১০ জন শিশুসহ ১৭৪জন যাত্রী, দুজন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু।

অন্তত ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ছবির উৎস, ANI
অন্তত ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ, দমকল বাহিনী সেখানে রয়েছে, তবে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও বিমানবন্দরে পৌঁছনর নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনও মৃত্যুর খবর জানানো হয় নি, তবে স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্ধৃত করে ভারতের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে পাইলট এবং তার সহকারী - এই দুজনের মৃত্যু হয়েছে।
ভারতের একজন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন এন ডি টি ভি চ্যানেলকে একটু আগেই বলছিলেন যে তিনি নয় বছর আগে কোঝিকোড বিমানবন্দরের ওই রানওয়েটি পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছিলেন, যেখানে এই রানওয়ে ওয়ান জিরোর নিরাপত্তায় যে বড়সড় ঝুঁকি আছে, সেটা উল্লেখ করেছিলেন।
তিনি বলছেন ওই রানওয়েটি ঢালু এবং তারপরেই প্রায় দুশো মিটার গভীর উপত্যকা.. কোনও দুর্ঘটনা ঘটলে সেখানে পৌছনও কষ্টকর হবে বলেও জানান ক্যাপ্টেন রঙ্গনাথন।
আইনিউজ/এসডিপি
Read more at: https://bangla.asianetnews.com/india/air-india-express-flight-skids-off-runway-in-kerala-with-180-passengers-alb-qep9tb
Read more at: https://bangla.asianetnews.com/india/air-india-express-flight-skids-off-runway-in-kerala-with-180-passengers-alb-qep9tb
Read more at: https://bangla.asianetnews.com/india/air-india-express-flight-skids-off-runway-in-kerala-with-180-passengers-alb-qep9tb
Read more at: https://bangla.asianetnews.com/india/air-india-express-flight-skids-off-runway-in-kerala-with-180-passengers-alb-qep9tb
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















