বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ০০:৪৩, ৮ আগস্ট ২০২০
আপডেট: ০০:৪৫, ৮ আগস্ট ২০২০
আপডেট: ০০:৪৫, ৮ আগস্ট ২০২০
এবার অস্ট্রেলিয়ার দুই সাংবাদিকের ভিসা আটকালো মালয়েশিয়া
অভিবাসীদের দুর্দশা নিয়ে আল জাজিরা’র জন্য প্রতিবেদন প্রস্তুত করা অস্ট্রেলিয়ার দুই সাংবাদিকের ভিসা নবায়নে অস্বীকৃতি জানিয়েছে মালয়েশিয়া। ‘লকড আপ ইন মালয়েশিয়া’র লকডাউন’ শীর্ষক ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদনের জন্য তাদের তদন্তের আওতায় আনে দেশটি। পরে চলচ্চিত্র নির্মাতা ড্রু অ্যামব্রোস ও জেনি হেন্ডারসনের কাজের অনুমোদনের ভিসা নবায়নে অস্বীকার করা হয়েছে। ওই প্রতিবেদনে সাক্ষাৎকার দিয়ে বর্তমানে মালয়েশিয়ায় পুলিশি রিমান্ডে রয়েছেন বাংলাদেশি অভিবাসী রায়হান কবির। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ৩ জুলাই আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণের সমালোচনা করা হয়। এরপরেই এর সঙ্গে সংশ্লিষ্ট আল জাজিরার সাত কর্মীকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার পুলিশ। তাদের মধ্যে ছিলেন পাঁচ জন অস্ট্রেলীয় নাগরিক।
ওই পাঁচ অস্ট্রেলীয় নাগরিকের মধ্যে ড্রু অ্যামব্রোস ও জেনি হেন্ডারসনের ভিসা নবায়নে অস্বীকৃতি জানিয়েছে মালয়েশিয়া। গত ১০ জুলাই কুয়ালালামপুরের পুলিশ সদর দফতরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসব সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি ও মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
দুই অস্ট্রেলীয় সাংবাদিকের ভিসা নবায়ন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আল জাজিরার ইংরেজি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক জিলস ট্রেন্ডল। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের একটা উপায় এটা। অতীতে এ ধরনের সমস্যার মুখে পড়তে হয়নি। নির্মাতা দলটির বাকি সদস্যরা এই দেশের, এটা তাদের বাড়ি, এগুলো কোনও উড়ো সাংবাদিকতা নয়। আমরা তাদের এবং তাদের সাংবাদিকতার পাশে আছি।’
আইনিউজ/এইচকে
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়


















