বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১০:২৯, ৮ আগস্ট ২০২০
পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভারত
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে, শনিবারে ভারতের উড়িষ্যা ও আসামে খুবই কম সময়ের ব্যবধানে ভূমিকম্প হয়েছে। আসামে সকালে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫ আর উড়িষ্যায় ৩.৮। বেরামপুরের দক্ষিণ-পশ্চিমে ৭৩ কিমি দূরে ছিল কম্পনের উত্সস্থল। খবর এনডিটিভির।
ভূমিকম্পের মাত্রা কম থাকায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। কম্পন অনুভূত হতেই ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়। কম্পন আতঙ্কে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন।
গত জুলাইয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে সাতদিনে ২৫ বার ভূমিকম্প হয়েছে। চলতি বছরে এতবার ভূমিকম্প হওয়ায় দেশটির ভূ-বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়


















