ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ৮ আগস্ট ২০২০

ভ্যাকসিন তৈরিতে ভারতকে অর্থ সাহায্য দেবে বিল গেটসের সংস্থা

বিশ্বে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ভ্যাকসিনের জন্য মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব।

অন্যান্য দেশের মতো ভারতেও ১০ কোটি করোনার টিকার ডোজ তৈরির ক্ষেত্র প্রস্তুত হয়ে গেল। টিকা তৈরির জন্য বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং গাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের থেকে ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মার্কিন ডলার সাহায্য পাচ্ছে ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট।

গাভি হলো প্রাইভেট পাবলিক সংস্থা, যারা বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকা সহজলভ্য করে তুলতে অর্থ ও অন্যান্য সাহায্য করে। 

২০২১ সালের শেষ নাগাদ ভারত ও অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য এই ১০ কোটি টিকা তৈরি হয়ে যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
এক বিবৃতিতে সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, ভ্যাকসিনের দৌঁড়ে থাকা অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্স-এর দাম পড়বে ৩ ডলার, যা ভারতীয় মূদ্রায় প্রায় ২২৫ টাকার কাছাকাছি।
আইনিউজ/টিএ
Green Tea
সর্বশেষ