ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ৮ আগস্ট ২০২০

ভারত, ভুটান শেষে এবার চীনের নজরে তাজাকিস্তান

ভারত, ভুটানের পর এবার চীনের নজর তাজাকিস্তানের দিকে। চীনের ইতিহাসবিদ ইয়ো ইয়াও লু সম্প্রতি একটি প্রতিবেদনে লিখেছেন, একটা সময় পুরো পামির এলাকা চীনের ছিল। তাই এবার পামিরের পার্বত্য ভূমি চীনের ফেরত পাওয়া উচিত। বেইজিংয়ের নজর পড়েছে পৃথিবীর ছাদ অর্থাৎ পামির মালভূমির দিকে।

তার এমন প্রতিবেদনের পর থেকেই চীনের সংবাদমাধ্যম অতীত খুঁজে দেখতে নেমেছে। সেইসঙ্গে তাজাকিস্তানের থেকে পামির মালভূমি ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টায় চীন সরকারকে যথাসাধ্য সাহায্য করে চলেছে।

মধ্য এশিয়ার ছোট ও গরীব দেশ তাজাকিস্তান। আর চীনের এই সাম্রাজ্যবাদী আস্ফালনে ভয়ে কাঁপছে তাজাকিস্তান।

২০১০ সালে চীন ও তাজাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী চীনকে ১১৫৮ বর্গ কিমি জায়গায় সঁপে দিতে হয়েছিল তাজাকিস্তানকে। চীন সেই চুক্তির পর তাজাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কাছে তাশকুরগায় এয়ারপোর্ট নির্মাণের কাজও শুরু করে দিয়েছে। যা কিনা চিন্তায় বিষয়। চীনের এই সাম্রাজ্যবাদী মনোভাবের বিরুদ্ধে শুরু থেকেই রুখে দাঁড়িয়েছে রাশিয়া ও আমেরিকা।

আইনিউজ/টিএ

 

Green Tea
সর্বশেষ