বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৯, ৮ আগস্ট ২০২০
আপডেট: ১৩:৪০, ৮ আগস্ট ২০২০
আপডেট: ১৩:৪০, ৮ আগস্ট ২০২০
৫ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে নিউইয়র্কে
করোনা ভীতির পরই মধ্যমার্চে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। এরপর সকলে অপেক্ষায় ছিলেন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুর অপেক্ষায়। অবশেষে নিউইয়র্ক স্টেটের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত দেয়া হলো।
স্টেট গভর্নর এ্যান্ড্রু ক্যুমো শুক্রবারের প্রেস ব্রিফিংকালে সেপ্টেম্বরে নতুন শিক্ষা বর্ষে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে বলে উল্লেখ করেন। সাথে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, করোনা সংক্রমণের হার ৫% এর নীচে থাকলেই শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়া যাবে। এছাড়া শিক্ষক এবং অভিভাবকরাও ঐক্যমতে উপনীত হতে হবে ক্লাস শুরুর ব্যাপারে।
অর্থাৎ অভিভাবকরা স্বস্তিবোধ করার পরিবেশ তৈরি করতে হবে ক্লাস চালুর ব্যাপারে।
গভর্নরের এই ঘোষণার পর নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো উল্লেখ করেছেন, সংক্রমণের হার বেশ কয়েক সপ্তাহ যাবত ১% এরও নীচে রয়েছে। এটি সম্ভব হচ্ছে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলায়। সংক্রমণের এই হার যদি ৩% এর ওপরে উঠে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নই উঠবে না। ভার্চুয়ালে ক্লাস নেয়া হবে। সে প্রস্তুতিও রয়েছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়


















