আন্তর্জাতিক ডেস্ক
নতুন দল গঠন করছেন মাহাথির!
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর নিজ দল থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি ও তার ছেলে।
শুক্রবার(৮ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন বলে জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।
নতুন রাজনৈতিক দল এখনো নিবন্ধিত হয়নি। দলের নাম কী হবে তাও এখনো জানা যায়নি। আপাতত দলটি স্বতন্ত্র হিসেবে থাকছে বলে জানান মাহাথির।
তিনি বলেন, নতুন মালয়ভিত্তিক দলটি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দীন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল বা পাকাতান হারাপানের মতো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না।
৯৫ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য দুর্নীতি নির্মূল করা। দেশে এখন নতুন নেতৃত্ব অর্থ লাভের জন্য রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করছে।’
তিনি বলেন, দলটি মূলত মালয়েশিয়ার ইস্যু নিয়েই কাজ করবে। এটি দেশের সংখ্যালঘু গোষ্ঠীর স্বার্থকেও প্রাধান্য দেবে। আমরা খুব সচেতন যে আমাদের দেশটি একটি বহুবর্ণের দেশ।
এ বছরের শুরুতে মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনিয়াস পার্টি বা পার্টি প্রিভূমি বারসাতু মালয়েশিয়া থেকে ছেলেসহ বরখাস্ত হন মাহাথির। এরপরই নতুন সরকারি জোট গঠনের ব্যাপারে নানা গুঞ্জন তৈরি হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















