ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ৮ আগস্ট ২০২০

ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননের বিস্ফোরণ!

প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, লেবাননের ভয়াবহ বিস্ফোরণ নিছক কোনো দুর্ঘটনা নয়, একটি পরিকল্পিত হামলা। গতকাল শক্রবার বৈরুতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর ইউএস টুডের।

মিশেল আউন বলেন, বাইরের কোনো দেশের হস্তক্ষেপে ক্ষেপণাস্ত্র বা বোম দ্বারা ভয়াবহ এই হামলা চালানো হয়েছে। যে ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৫৪ জন মানুষ মারা গেছেন। বিস্ফোরণের চার দিন পর শুক্রবার বৈরুতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সন্দেহের কথা তুলে ধরেন আউন।

তিনি বলেন, শস্যভাণ্ডার ধ্বংসের কারণ এখনও জানা যায়নি। তবে এতে বাইরের কোনো দেশের সম্পৃক্ততা থাকতে পারে। বাইরে থেকে রকেট হামলা, বোমা অথবা অন্য কোনো মাধ্যমে গুদামঘরে হামলা হয়ে থাকতে পারে বলেও মন্তব্য করেন লেবানিজ প্রেসিডেন্ট।

মঙ্গলবার বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট বলেন, তিনভাবে তদন্ত চলছে, প্রথমত বিস্ফোরক উপাদান কীভাবে গুদামঘরে ঢুকল এবং সংরক্ষণ কীভাবে করা হয়েছিল।

দ্বিতীয়ত, বিস্ফোরণটি দুর্ঘটনাবসত অথবা অবহেলার কারণে হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। সবশেষ এতে বাইরের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও মনে করেন তিনি। তবে তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে আশাবাদী লেবাননের প্রেসিডেন্ট।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ