ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ৮ আগস্ট ২০২০

বৈরুতে বিস্ফোরণে এখনও ৬০ জন নিখোঁজ

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৬০ জনের বেশি মানুষকে খুঁজে পাওয়া যায় নি বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত মঙ্গলবার বিকেলে বৈরুতের বন্দর এলাকার ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। আগত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। 

ওই কর্মকর্তা এএফপিকে জানান, “মৃত্যুর সংখ্যা ১৫৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৫ জনকে এখনো শনাক্ত করা যায়নি। সেই সঙ্গে আমরা আমরা ৬০ জন নিখোঁজ পাচ্ছি।” 

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রী বলেছিলেন, বিস্ফোরণে অন্তত ১২০ জন মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার।

বিস্ফোরণের ঘটনায় চারজন বাংলাদেশি নাগরিকও মারা গেছেন। বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্যসহ আহত হয়েছেন আরও ১০৮ জন বাংলাদেশি। নিজেদের আরও এক নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে লেবাননে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ