বিশ্ব ডেস্ক
ভারতে মৃত্যু ছাড়াল ৪২ হাজার ছাড়াল
বিশ্বে করোনা সংক্রমিত দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই রয়েছে ভারত। প্রতিদিনই ঝড়ের গতিতে দেশটিতে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভারতের করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯৩৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৫১৮ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৫৩৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা এখন ২০ লাখ ৮৮ হাজার ৬১১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৯০০ জন কোভিড রোগী। মোট সুস্থ ১৪ লাখ ২৭ হাজার ৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
ভারতীয় এই সংবাদমাধ্যম জানায়, সবচেয়ে বেশি কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় যে পাঁচটি রাজ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে সেগুলো হলো- মহারাষ্ট্র (১০,৪৮৩), অন্ধ্রপ্রদেশ (১০,১৭১), কর্নাটক (৬,৬৭০), তামিলনাড়ু (৫,৮৮০) এবং উত্তরপ্রদেশ (৪,৪০৪)।
এই পাঁচটি রাজ্যেই গত একদিনে সবচেয়ে বেশি সংখ্যক কোভিড-১৯ এর কারণে মৃত্যু পরিসংখ্যান রেকর্ড করা হয়েছে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















