আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের বৈরুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক নেতাদের নিয়ে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। প্রায় পাঁচ হাজার সরকার বিরোধী শনিবার রাস্তায় নেমে আসে।
ব্যাপক দুর্নীতি বন্ধ এবং রাজনীতিতে সংস্কার চেয়ে কিছুদিন ধরেই লেবাননে বিক্ষোভ চলছিল। বৈরুতের ভয়াবহ বিস্ফোরণ সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে। সরকারের গাফিলতির কারণে এই বিস্ফোরণ ঘটেছে দাবি করে গত বৃহস্পতিবার থেকে রাজপথে বিক্ষোভে নামতে শুরু করে হাজারো মানুষ।
রয়টার্স জানায় তারা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বলে। বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। তারা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।
রাজধানীর কেন্দ্রস্থলে বন্দরের গোডাউনে বছরের পর বছর বিপজ্জনক অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ থাকার ঘটনাকে অনেক লেবানিজ মনে করেন, এ জন্য রাজনৈতিক সিস্টেম দায়ী।
এমনকি প্রেসিডেন্ট মিশেল আউন শুক্রবার রাজনৈতিক ব্যবস্থাকে ‘প্রতিবন্ধী’ হিসেবে স্বীকার করে বলেছেন, এই রাজনৈতিক ব্যবস্থা পুনর্বিবেচনা করা দরকার। তিনি এ ঘটনার ‘দ্রুত বিচারের’ অঙ্গীকার করলেও আন্তর্জাতিক তদন্তের দাবি প্রত্যাখান করেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















