ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০:৩৫, ৯ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা অর্ধকোটি ছাড়ালো
মার্কিন যুক্তরাষ্ট্রে কভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী রবিবার সকাল আটটা পর্যন্ত দেশটিতে ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৭০ জন। সুস্থ ২৬ লাখ ৩৮ হাজার ৪৭০ জন।
রয়টার্সের পরিসংখ্যান থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে প্রতি ৬৬ জন স্থানীয় মানুষের এক জন নতুন এই রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় দুই নম্বরে থাকা ব্রাজিলে ১ লাখ ৫৪৩ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন।
২১০ মিলিয়ন মানুষের দেশটিতে মে মাসের শেষ দিক থেকে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ২১ লাখ ৫২ হাজার ২০ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৪৩ হাজার ৪৫৩ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ৮২ হাজার ৩৪৭ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজার ৮৫৪ জন।
পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৫৩ হাজার ১৮৮ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১০ হাজার ২১০ জন।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়


















