বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১০:৫০, ৯ আগস্ট ২০২০
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত ভারতে
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৬১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরও ২ লাখ ৬২ হাজার ৫২৪ জন। রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় এ তথ্য প্রকাশ করেছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৯৭৬ জনের মৃত্যু হয়েছে। তবে, আক্রান্তের হিসাবে এসময়ে, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারতে। যুক্তরাষ্ট্রের অবস্থান ২য়। ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ১৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৭৫ জনের। দেশভিত্তিক পরিসংখ্যানে মৃত্যুর এই সংখ্যা ২য় সর্বোচ্চ।
মোট আক্রান্তের হিসাবে ২য় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩০৫ জন আর মৃত্যু হয়েছে ৮৪১ জনের। ৪র্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে কলাম্বিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার (৯৬৭৪) জন। এসময়ে, দেশটিতে মৃত্যু হয়েছে ২৯০ জনের।
এশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ২৯৯ জন, এই মহাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৯ জনের। আফ্রিকায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২০৯ জন, মৃত্যু হয়েছে ৪১৩ জনের। ওশেনিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের আর এসময়ে আক্রান্ত হয়েছেন ৪২৭ জন।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়


















