বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১১:২৯, ৯ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডে ১০০ দিন ধরে নেই করোনার সংক্রমণ
টানা ১০০ দিন নিউজিল্যান্ডে নতুন করে কোনও মানুষের মাঝে করোনাভাইরাস শনাক্ত হয়নি। রবিবার দেশটির সরকার একথা জানায়।
দেশটির স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালইক অ্যাশলি ব্লুমফিল্ড বলেন, ১০০ দিন করোনার সংক্রমণ না থাকা একটি উল্লেখযোগ্য মাইলফলক। তবে এতে আমাদের আত্মতুষ্ট হওয়া যাবে না।
জানা গেছে, নিউজিল্যান্ডে এখন ২৩ জন করোনা রোগী রয়েছেন। সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করার সময় এদের দেহে করোনা শনাক্ত হয়। আর এরপরই ওইসব করোনা রোগীদেরকে আইসোলেশনে পাঠানো হয়। নিউজল্যান্ডে এ পর্যন্ত ১ হাজার ২১৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ২২ জন। গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। দেশটিতে গত ১ মে সর্বশেষ করোনা রোগী শনাক্ত করা হয়। করোনার প্রকোপ দেখা দেওয়ার পর গত ১৯ মার্চ সীমান্ত বন্ধ করে দেয় নিউজিল্যান্ড। করোনা নিয়ন্ত্রণে সফলতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রশংসিত হয়েছে দেশটি।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়


















