আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫, ৯ আগস্ট ২০২০
সীমান্ত নিয়ে চীনের বিরোদ্ধে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ ভারতীয় সেনা
গত তিন মাস ধরে চীনের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে। এ নিয়ে চীনের সঙ্গে দফায়-দফায় সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে ভারত। কিন্তু তাতেও লাভ হচ্ছে না। চীন ও ভারত প্যাংগং লেকের সীমান্ত নিয়ে সামরিক ও কূটনৈতিক স্তরে দফায় দফায় মিটিংয়েও কোনো সমাধানে আসতে পারেনি।
চীনের সেনাবাহিনী নিজেদের অবস্থান থেকে এক বিন্দুও পিছু হটতে রাজি নয়। অন্যদিকে, ভারতও তেমনি অবস্থেনে রয়েছে। ভালতও তাদের ভূখণ্ড ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে।
এই পরিস্থিতিতে ভারতীয় সেনা কমান্ডারদের ‘যুদ্ধ প্রস্তুতি’ নিয়ে রাখার নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
ভারতীয় ভূখণ্ড থেকে সরতে চাইছে না চীন। দিল্লির ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বেজিং। সীমান্তে শান্তি ফেরাতে নিঃশর্তে চীনকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ভারত। তবে, সেটি মানছে না চীনা সেনারা।
এসব কারণে এবার ভারতীয় সেনাকেও সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ভারতীয় সেনা কমান্ডারদের ‘যুদ্ধ প্রস্তুতি’ নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র: কলকাতা ২৪
আইনিউজ/টিএ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়


















