বিশ্ব ডেস্ক
করোনাভাইরাস
একদিনে প্রাণ গেল ৫৬১১ জনের, শনাক্ত দুই লাখ ৬২ হাজার
ফাইল ছবি
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা আড়াই লাখের নিচে নামছেই না। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৬২ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন পাঁচ হাজার ৬১১ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৫৮৬ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৪ হাজার ৪০৮ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৭ লাখ ২১ হাজার ১৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ ৯৭৬ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৬৫ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট প্রায় ৫১ লাখ ৪৯ হাজারের বেশি সংক্রমিত।
ভারতে গত একদিনে মৃত্যু ৮৭৫ ও শনাক্ত ৬৫ হাজার ১৫৬ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৪৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ ৫২ হাজার ২০ জন।
একদিনেই ৮৪১ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ছাড়িয়েছে। নতুন ৪৬ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ৩০ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ এখনো বাড়ছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















