আন্তর্জাতিক ডেস্ক
পদত্যাগ করলেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনার জের ধরে লেবাননে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। রোববার (৯ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মানাল নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে চলমান প্রেক্ষাপটে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় লেবানিজ জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন মানাল। বিবৃতিতে এই নারী মন্ত্রী বলেন- “বৈরুতে বিরাট বিপর্যয়ের পরে আমি সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।”
গত মঙ্গলবার রাজধানী বৈরুত বন্দরের পাশে ভয়াবহ এক বিস্ফোরণে ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এখনো নিখোঁজ অন্তত ৬০ জন। আহত হয়েছেন অন্তত ৬ হাজারের বেশি মানুষ।
এই বিস্ফোরণে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে ভূ-মধ্যসাগরীয় দেশ লেবানন। মানালই প্রথম ব্যক্তি যিনি এই ঘটনার জের ধরে লেবানন সরকারের মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করলেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















