ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ৯ আগস্ট ২০২০

সাড়ে আট কোটি কৃষকের অ্যাকাউন্টে অর্থ পাঠালেন নরেন্দ্র মোদী

ফাইল ছবি

ফাইল ছবি

ডিজিটাল পদ্ধতিতে এক ক্লিকে সাড়ে আট কোটি কৃষকের অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাইমস অব ইন্ডিয়ার দেওয়া তথ্য মতে, রোববার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ১৭ হাজার ১০০ কোটি টাকা পাঠান মোদি।  

কৃষকদের সরাসরি সাহায্য করতে পিএম-কিষান প্রকল্পের তহবিল থেকে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে বছরে ৬ হাজার রুপি পাঠান তিনি। ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পের ষষ্ঠ কিস্তি রবিবার বিলি করলেন ভারতের প্রধানমন্ত্রী। 

মোদি বলেন, একটা ক্লিকেই প্রায় ৮.৫ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পিএম-কিষান সমৃদ্ধি নিধি থেকে ১৭ হাজার ১০০ কোটি টাকা জমা দেওয়া হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য সার্থক হচ্ছে বলে আমি সন্তুষ্ট।

এ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক লাখ কোটি টাকা তহবিলের এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের উদ্বোধন করেন মোদি।

এই তহবিলের মাধ্যমে কমিউনিটি ফার্মিং, যেমন হিমঘর, কালেকশন সেন্টার ও প্রসেসিং ইউনিটের মানোন্নয়ন ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। এর ফলে কৃষকদের আর্থিক ও সামাজির জীবনযাপন বদলে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ