আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:২৪, ৯ আগস্ট ২০২০
কেরালায় ভূমিধসে ৪৩ চা শ্রমিকের মৃত্যু
ভারতের দক্ষিণের রাজ্য কেরালার একটি চা বাগানে টানা ভারী বৃষ্টির ফলে ভূমিধসে এখন পর্যন্ত ৪৩ জন চা শ্রমিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। শনিবার মৃতের সংখ্যা ছিল ১৫ জন। স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন, এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। বিরুপ আবহাওয়ার কারণে বন্ধে রয়েছে উদ্ধার অভিযান। খবর রয়টার্সের।
প্রাদেশিক সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এখনও প্রায় দুই ডজন মানুষ মাটি ও আবর্জনার নিচে চাপা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে।
গত শুক্রবার ভোররাতে কেরালার ইদ্দুকি জেলায় যখন ভয়াবহ ওই ভূমিধসের ঘটনা ঘটে তখন শতাধিক শ্রমিক সেখানে ঘুমাচ্ছিলেন।
ইদ্দুকির ডিস্ট্রিক্ট কালেক্টর এইচ দিনেশান রয়টার্সকে জানিয়েছেন, ‘বিরুপ আবহাওয়ার কারণে আমরা আজকের দিনের জন্য উদ্ধার অভিযান স্থগিত রেখেছি। শেষ ব্যক্তিটির মরদেহ উদ্ধার না হওয়া পযর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে’। মাটি-ধ্বংসস্তুপের নিচে এখনও ২৩ জন আটকা রয়েছেন বলে শঙ্কা।
ইদ্দুকি জেলায় রেড অ্যালার্ট ও কেরালার বেশ কিছু জেলায় ভূমিধস সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদফতর। ইদুক্কির অতিরিক্ত পুলিশ সুপার এস সুরেশকুমার বলেন, ‘তিন দিন ধরে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। শুক্রবার ভোররাতে ভূমিধসের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বেশিরভাই চা শ্রমিক।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















