ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ১০ আগস্ট ২০২০

হংকংয়ে গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাই গ্রেফতার

হংকংয়ের গণতন্ত্রপন্থি ধনকুবের জিমি লাইকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তার বিরূদ্ধে অভিযোগ রয়েছে বিদেশীদের সাথে আঁতাত।

তার এক শীর্ষ সহযোগী টুইটার মারফত জানান, নুতন নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে এই গ্রেফতার এখন কঠোরভাবে সমালোচিত এবং পশ্চিমি দেশগুলি থেকে ব্যাপকভাবে নিন্দিত হচ্ছেI 

চীনবিরোধী আন্দোলনের সরব সমর্থক, ব্রিটিশ নাগরিকত্বধারী ৭১ বছরের লাই। প্রশাসনের অনুমতি ছাড়া সভা-সমাবেশ এবং হুমকি দেয়ার অভিযোগে ফেব্রুয়ারিতেও আটক হন তিনি। পরে জামিনে ছাড়া পান।

এদিকে, জিমি লাইয়ের ব্যবসায়িক সহযোগী মার্ক সিমন বলেন, চলতি বছরের জুন মাসে হংকংয়ের ওপর চীন যে বিতর্কিত নিরাপত্তা আইন চাপিয়ে দিয়েছে, ওই আইনের আওতায় জিমি লাইকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে হংকং পুলিশ জানিয়েছে, নিরাপত্তা আইন ভঙ্গ করার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে একজন জিমি লাই কিনা, সে ব্যাপারে পুলিশ কিছু জানায়নি।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ