ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ১০ আগস্ট ২০২০

ওয়াশিংটনে বন্দুকধারীদের হামলায় গুলিবিদ্ধ ২১, মৃত ১

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ২১ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

গুলিবিদ্ধদের মধ্যে হাসপাতালে নেওয়া সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি ওয়াশিংটন পুলিশ।

পুলিশ জানায়, ওয়াশিংটনের আবাসিক এলাকার বেশ খানিকটা জায়গাজুড়ে অপরাধ সংঘটিত হয়েছে। এমনকি সেখানকার কয়েকটি ব্লকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ বছরের এক কিশোর। ছেলেটির নাম ক্রিস্টোফার ব্রাউন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ