ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ১০ আগস্ট ২০২০

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

করোনার মহামারীতে স্থবির পুরো বিশ্ব। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিন লকডাউন করা হচ্ছে শহরের পর শহর। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। দেশটিতে ১ হাজার ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হিসাবে দেশটির অবস্থান তৃতীয়।

একদিনে রেকর্ড ৬২ হাজার ১১৭ জন করোনা রোগী শনাক্ত, যা এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সংক্রমণ ও মৃত্যুতে এখনও প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে মারা গেছেন ১৭ হাজার ৩৬৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে চার হাজার ৮০৮ জন, দিল্লিতে চার হাজার ৯৮, কর্নাটকে তিন হাজার ৯১ জন, গুজরাটে দুই হাজার ৬২৮ জন, উত্তরপ্রদেশে দুই হাজার ২৮ জন, পশ্চিমবঙ্গে দুই হাজার পাঁচজন এবং অন্ধ্রপ্রদেশে এক হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে মোট পাঁচ লাখ তিন হাজার ৮৪ জন করোনা আক্রান্ত। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত দুই লাখ ৯০ হাজার ৯০৭ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে আক্রান্ত দুই লাখ ১৭ হাজার ৪০ জন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ