বিশ্ব ডেস্ক
চীন থেকে ২৫ শতাংশ আমদানি কমাল ভারত
এবার ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতের বড় মূল্য দিতে হচ্ছে চীনকে। কাশ্মিরের লাদাখে চীনা বাহিনীর হাতে অন্তত ২৩ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারতজুড়ে চীনা পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রচারণায় আসলে লোকসান হবে ভারতের সাধারণ মানুষের।
চীনা সংস্থাগুলোকে আর্থিক ধাক্কা দিয়ে সে দেশ থেকে আমদানির পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমিয়ে ফেলল ভারত। চীনের আবগারি দপ্তর থেকে প্রাপ্ত পরিসংখ্যান বলছে, এ বছরের শুরু থেকে এখনো পর্যন্ত ভারতে চীনা পণ্য আমদানির পরিমাণ কমেছে প্রায় ২৫ শতাংশ। ফলে কয়েক হাজার কোটি ডলারের লোকসান হচ্ছে চীনা সংস্থাগুলোর।
ভারত থেকে চীনে পণ্য রফতানির পরিমাণ কমেছে ৬.৭ শতাংশ। সামগ্রিকভাবে এ বছর চীনের সঙ্গে ভারতের লেনদেন কমেছে ১৮.৬ শতাংশ। আর এর বেশিরভাগটাই আমদানি। যা চীনা অর্থনীতিকে বড়সড় ধাক্কা দেবে তা বলাই বাহুল্য। সরকার চেষ্টা করছে, এখন থেকে চীনা পণ্যের আমদানি আরও খানিকটা কমিয়ে দিতে। সে জন্য বেশ কিছু পণ্য বাছাই করা হচ্ছে, যেগুলো যতটা সম্ভব আমদানি কমাতে চায় কেন্দ্র।
লাদাখ ইস্যুতে দেশজুড়ে যখন চীনা পণ্য বয়কটের ডাক উঠছে তখন এমনটাই দাবি করেছিল সে দেশের সরকারি সংবাদমাধ্যম।
বস্তুত চীন সরকারেরও বিশ্বাস ছিল, ভারতবাসী সস্তায় টেকসই চীনা পণ্য সহজে বয়কট করতে পারবে না। কিন্তু ভারতবাসী এখন বুঝিয়ে দিচ্ছে, দেশের জন্য তারা অনেক কিছুই করতে পারে। বয়কটের ডাকের পর এদেশে চীনা পণ্যের চাহিদা শুধু কমেছে বললে ভুল হবে। কার্যত তলানিতে ঠেকেছে। যার জেরে চীনা পণ্যের আমদানি প্রায় এক-চতুর্থাংশ কমাতে পেরেছে সরকার।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















