বিশ্ব ডেস্ক
খনিতে মিলল দুর্লভ রঙিন হিরা!
রাশিয়ার একটি খনি থেকে ২৩৬ ক্যারেটের দুর্লভ রঙিন হিরার সন্ধান মিলেছে। রাশিয়ায় এর আগে এত বড়ো রঙিন হিরে পাওয়া যায়নি।উত্তর রাশিয়ার ওই খনিটি বিশ্বের অন্যতম বৃহৎ হিরা উৎপাদক সংস্থা অলরোসার মালিকানাধীন। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।
রাশিয়ার উত্তর প্রান্তের ইতুকিয়া অঞ্চল চরম জলবায়ুর জন্য পরিচিত। শীতকালে এখানে প্রায় কোনো কাজকর্ম করা যায় না। গোটা এলাকা বরফের চাদরে ঢাকা থাকে।
একমাত্র গ্রীষ্মের কয়েক মাস এখানে কাজকর্ম করা যায়। এখানকারই আনাবার নদীর তীরে অবস্থিত অলরোসার এবেলিয়াখ খনি। কয়েক দিন আগে সেই খনি থেকে গাঢ় হলুদ-বাদামি রঙের দুর্লভ এই হিরার সন্ধান পাওয়া গিয়েছে। সেটি ১২০ মিলিয়ন থেকে ২৩০ মিলিয়ন বছর পুরনো বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে আলরোসার এক শীর্ষ কর্তা পাভেল ভিনিখিন বলেছেন, এত বড় আকারের রঙিন হিরা বিশ্বে খুবই কম পাওয়া যায়। যে কারণে এটি একটি ইউনিক আবিষ্কার। ওই হিরা কাটিং করার জন্য রাশিয়ার পাশাপাশি অনেক বিদেশি দামি দামি সংস্থা বিশেষ আগ্রহ দেখাবে বলেও আশাবাদী তিনি।
নিজেদের এই 'আবিষ্কার' পালিশহীন অবস্থায় বিক্রি করে দেওয়া হবে নাকি সেটি তারা নিজেরাই পালিশ করবে সেই বিষয়ে দ্বিধায় অলরোসা। সংস্থাটি জানিয়েছে, হিরেটির মূল্য নির্ধারণ আপাতত তাদের প্রাথমিক কাজ। তার পরে সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















