ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ১০ আগস্ট ২০২০

চীনে নতুন করে ৪৯ জন করোনা আক্রান্ত

চীনে নতুন করে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আজ সোমবার দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এতে বলা হয়েছে, চীনে আজ নতুন করে ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গতকাল ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে, দেশটির ন্যাশনাল হেলথ কমিশন বলেছে, নতুন আক্রান্তদের মধ্যে ৩৫ জন বাইরে থেকে সংক্রমিত হয়েছেন। নতুন করে কেউ মারা যান নি। করোনার লক্ষণযুক্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর একদিন আগে এ সংখ্যা ছিল ১১।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ