ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ১০ আগস্ট ২০২০

চ্যালেঞ্জের মুখে বিফ্রিং ছাড়লেন ক্ষুব্ধ ট্রাম্প

প্রবীণ চয়েস কর্মসূচি নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে এক সাংবাদিক চ্যালেঞ্জ জানানোর পর হঠাৎ করেই সংবাদ সম্মেলন থেকে উঠে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। গতকাল শনিবার নিউ জার্সির বেডমিনস্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সময় শনিবার নিউজার্সিতে নিজস্ব বেডমিনিস্টারে গলফ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রবীণ চয়েস কর্মসূচি পাস করেছেন। তিনি বলেন, তারা দশকের পর দশক এটি পাস করার চেষ্টা করেছেন। কিন্তু কোনও প্রেসিডেন্টই এখন পর্যন্ত এটি পাস করাতে সক্ষম হননি। আমরা এটি করতে পেরেছি।
প্রবীণদের স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিল পাস নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত ১৫০ বারের বেশি মিথ্যাচার করেছেন বলে দাবি করেন সিবিএস নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি পওলা রেইড। মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালে ভেটেরানস চয়েস প্রোগ্রাম (ভিসিপি) বিলে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হয়।

তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তাদের চিকিৎসা সহায়তা সংক্রান্ত এই বিলটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালে পাস করেছিলেন। ২০১৮ সালে বিলের কিছু অংশ বর্ধিত করেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনের পর সিবিএস নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি পাওল রেইড ট্রাম্পকে চ্যালেঞ্জ করে প্রশ্ন করেন, কেন আপনি বলছেন আপনি ভেটেরান বিলটি পাস করেছেন? এ সময় ট্রাম্প উত্তর না দিয়ে অন্য সংবাদিককে প্রশ্ন করতে বললে পাওল আবারও বলেন আপনি মিথ্যা বক্তব্য দিয়েছেন মি. প্রেসিডেন্ট। পরে সাথে সাথেই ট্রাম্প আর কোন প্রশ্ন না দিয়ে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ