আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৪৭, ১০ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার (১০ আগস্ট) দুপুরে অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি নিজেই বিষয়টি জানান।
টুইটবার্তায় প্রণব মুখার্জি বলেন, ‘ভিন্ন একটি কারণে হাসপাতালে যাওয়ার পর আজ আমার কভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও বলেন, গত সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, সেলফ আইসোলেশনে থাকতে এবং কভিড-১৯ পরীক্ষার জন্য তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
প্রণব মুখার্জি ২০১২ সাল থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি হন কংগ্রেসের এই প্রবীণ নেতা।
এদিকে ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৪৪ হাজার ৪৭৫ জন।
করোনাভাইরাসের নতুন হটস্পটে পরিণত হওয়া ভারতে টানা চার দিন দৈনিক আক্রান্ত ৬০ হাজারের ওপরে রয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















