ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ১০ আগস্ট ২০২০

বৈরুতে বিস্ফোরণের পর লেবাননে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের পর করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। বিস্ফোরণের পর রোববার দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিবিবি জানায়, এদিন লেবাননে নতুন ২৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ৬ হাজার ৫১৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হলেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

সাতদিন আগে দেশটিতে একদিনে নতুন আক্রান্ত হয়েছিলেন ১৫৫ জন। বৈরুত বিস্ফোরণের পর এক সপ্তাহের মধ্যে সেই সংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যায়। এখন পর্যন্ত লেবাননে করোনাভাইরাসে ৭৬ জন মারা গেছেন।

এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানান, মঙ্গলবারের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ৫ হাজারের বেশি। করোনা পরিস্থিতির মধ্যে বিস্ফোরণের হতাহতদের চিকিৎসায় হিমশিম পড়ে যায় বৈরুতের হাসপাতালগুলোতে।

ভয়াবহ জোড়া বিস্ফোরণের ফলে হাসপাতালে করোনা চিকিৎসা ব্যাহত হয়। হতাহতদের কারণে হাসপাতালগুলো শয্যা সংকটে পড়েছে। স্বাস্থ্যকর্মীদের ওপর সৃষ্টি হয়েছে অতিরিক্ত চাপ।

এত বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুতের জন্য সরকারের অবহেলাকে দায়ী করে দেশজুড়ে বিক্ষোভে নামে লেবাননবাসী।ক্ষোভে ফেটে পড়া জনগণ সরকারের পদত্যাগ দাবি করে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত লেবাননের পার্লামেন্টের নয়জন সদস্য এবং দুইজন মন্ত্রী পদত্যাগ করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ