আন্তর্জাতিক ডেস্ক
আলুর তরকারি খেতে না চাওয়ায় স্ত্রীর হাতে বেধড়ক পিটুনি খেল স্বামী!
ফাইল ছবি
স্ত্রী রান্না করেছিলেন আলুর তরকারি। স্বামীর ডায়াবেটিস তাই খেতে চান নি। সেই না খেতে চাওয়াই কাল হয়ে দাঁড়াল স্বামীর জন্য। বর্তমানে সেই স্বামী স্ত্রীর হাতে বেধড়ক পিটুনি খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরের ভাসনা এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর এই সময়ের।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, নির্যাতনের শিকার হর্ষদ গোহেল (৪০) গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার কাঁধের হাড় ভেঙে গেছে। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করেছেন।
সরাইনগরের বাসিন্দা হর্ষদ গোহেলের অভিযোগ, তার চারজন কন্যা রয়েছে। নিত্যদিন ঝগড়া বাঁধে তার স্ত্রীর সঙ্গে। শুক্রবার রাতে স্ত্রীকে জিজ্ঞাসা করেন রাতে কী রান্না হয়েছে। স্ত্রী জানায়, তিনি আলুর তরকারি রান্না করেছেন। আর সঙ্গে রুটি।
মামলার অভিযোগে হর্ষদ লিখেছেন, আমি তখনই মানতে চাইনি। স্ত্রীকে জিজ্ঞাসা করি আমার শরীরের জন্য আলু ভালো নয় জেনেও কেনো আলুর তরকারি রান্না করলে। এই কথা শুনতে আমার স্ত্রীর ভালো লাগেনি। এরপরই সে আমায় হেনস্থা করতে শুরু করে।
স্ত্রীর চেঁচামেচিতে জবাব দিতে গেলে বাথরুম থেকে সে একটি লাঠি নিয়ে এসে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ হর্ষদের। এ সময় প্রাণে বাঁচতে হর্ষদ চিৎকার করতে শুরু করলে তার পরিবার ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।
গুরুতর জখম অবস্থায় এলিসব্রিজ এলাকায় ভিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় হর্ষদকে। তার ডান কাঁধের হাড় ভেঙে গেছে। এ ঘটনায় ভিএস হাসপাতালে একটি মেডিকো লিগ্যাল কেস ফাইল করা হয়েছে। পরে ভাসনা পুলিশ মারধর করা ও স্বামীকে হেনস্থা করার অভিযোগে ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















