আন্তর্জাতিক ডেস্ক
পদত্যাগ করছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব!
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় ক্রমবর্ধমান চাপের মুখে পদত্যাগ করছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তার নেতৃত্বাধীন সরকার সোমবার আরও কিছু পরের দিকে পদত্যাগের ঘোষণা দেবে বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী।
রয়টার্সকে তিনি বলেন, প্রধানমন্ত্রী হাসান দিয়াব নেতৃত্বাধীন সরকার শিগগিরই পদত্যাগের ঘোষণা দেবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে পুরো সরকারের পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন হাসান দিয়াব। ইরান সমর্থিত শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিত্রদের সমর্থন নিয়ে গত জানুয়ারিতে লেবাননের মন্ত্রিসভা গঠন করা হয়।
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মাঝে সোমবার দেশটির আরও দুজন মন্ত্রী পদত্যাগ করেন। এ নিয়ে দেশটির ৯ এমপি এবং মন্ত্রিসভার অন্তত চার সদস্য পদত্যাগ করেন।
ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৬ হাজার মানুষ। নিহতদের মধ্যে বাংলাদেশি আছেন চারজন।
বিপজ্জনক রাসায়নিক উপাদান ঘনবসতিপূর্ণ রাজধানী বৈরুতের পাশে মজুদের সঙ্গে রাজনৈতিক এলিটদের দুর্নীতি, সরকারের অবহেলা এবং অব্যবস্থাপনাকে দায়ী করছেন অনেক লেবানিজ। বৈরুতের গভর্নর মারওয়ান আবুদ বলেন, নিখোঁজদের মধ্যে অনেক বিদেশি কর্মী এবং লরি চালক রয়েছেন। তাদের শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বিস্ফোরণস্থলে জীবিত কাউকে খুঁজে না পাওয়ার পর লেবাননের সেনাবাহিনী উদ্ধার অভিযান বাতিল করেছে। রাজধানী বৈরুতের হাজার হাজার বাসিন্দা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরে বসবাস করছেন। অনেকের ঘরে জানালা অথবা দরজাও নেই।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















