ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ১১ আগস্ট ২০২০

বিশ্বে করোনায় সুস্থ ১ কোটি ৩১ লাখের বেশি মানুষ

করোনায় বিশ্বব্যাপী ১ কোটি ৩১ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছে। করোনায় ৭ লাখ ৩৮ হাজার ৯৩০ জন রোগী মারা গেছে। মঙ্গলবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ২ কোটি দুই লাখ ৫৪ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনা থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৭ লাখ ১৫ হাজার ৯৩৪ জন, ব্রাজিলে ২১ লাখ ৬৩ হাজার ৮১২, ভারতে ১৫ লাখ ৮১ হাজার ৬৪০ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

সংক্রমণ ও মৃত্যুর হিসেবে একের পর এক রেকর্ড গড়েই চলছে ভারত। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যু ভারতে ৮৮৭ জন এবং শনাক্ত রোগী ৫৩ হাজার ১৩ জন। পরিসংখ্যান বলছে, ভারতের ১০টি রাজ্যের করোনা পরিস্থিতি অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দেশটিতে প্রতিদিনই বাড়ছে করোনা মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ