বিশ্ব ডেস্ক
আপডেট: ১৩:০৩, ১১ আগস্ট ২০২০
যেভাবে কাজ করবে রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন
বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া৷ আগামীকাল বুধবার (১২ আগস্ট) বহুল প্রতীক্ষিত করোনার ভ্যাকসিন নথিভুক্ত করতে যাচ্ছে রাশিয়া সরকার। রাশিয়ার দাবি তাদের তৈরি ভ্যাকসিনের মাধ্যমে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
তবে এই ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে নিজেদের তৈরি ভ্যাকসিন কীভাবে কাজ করবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে রাশিয়ার গামালায়া রিসার্চ ইন্সটিটিউট। এই বিষয়ে গামালায়া রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক অ্যালেক্সেন্ডার গিন্টসবার্গ বলেন, অ্যাডিনো ভাইরাসের ভিত্তিতে তৈরি নির্জীব কণা ব্যবহার হবে এই ভ্যাকসিনে। এই ভ্যাকসিন নিয়ে যাই সমালোচনা হোক না কেন, এতে মানব শরীরে কোনও ক্ষতি হবে না।
রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছেন, রাশিয়ার ভ্যাকসিন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। আপাতত তৃতীয় ধাপের পরীক্ষা চলছে ভ্যাকসিনের। সেটিও শেষের পথে। তারপরই বাজারে এসে যাবে টিকা। আগামী ১২ অগাস্ট সরকারিভাবে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেওয়া হবে। আর আগে শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে এই ভ্যাকসিন মানুষের শরীরে নিরাপদ কি না। সবার আগে স্বাস্থ্যকর্মী ও বয়ষ্কদের এই ভ্যাকসিন দেওয়া হবে।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন যে, স্বাস্থ্য কর্মীদের ওপর প্রথম মাসে এই টিকা প্রয়োগ করে দেখা হবে। বিপুল হাতে এই টিকা তৈরির কাজ শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে।
এই বছরেই সাড়ে চার কোটির ভ্যাকসিন তৈরির কাজ করবে রাশিয়া। এদিকে এই ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা। এর কার্যকারিতা কতটা হবে, তাই নিয়ে সন্দেহে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। কিন্তু সব বিতর্ক এড়িয়ে শেষ পর্যন্ত করোনার ভ্যাকসিন আসতে চলেছে রাশিয়ার হাতেই।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















