ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১২:২৯, ১১ আগস্ট ২০২০

ভারতে শনাক্তের সংখ্যা সাড়ে ২২ লাখ ছাড়ালো

সংক্রমণ ও মৃত্যুর হিসেবে একের পর এক রেকর্ড গড়েই চলছে ভারত। বিশ্বে করোনায় শনাক্ত রোগীর সংখ্যার হিসেবে ভারতের অবস্থান তৃতীয়।

করোনায় বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৩ হাজার ৬০১ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ২২ লাখ ৬৮ হাজার ৬৭৫ জনে দাঁড়ালো। মঙ্গলবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এছাড়া গত একদিনে দেশটিতে করোনায় মারা গেছে ৮৭১ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।

তবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১৫ লাখ ৮০ হাজার মানুষ। এতে দেশজুড়ে সুস্থতার হার দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৭৯ শতাংশ। দেশটিতে করোনা রোগী শনাক্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত পাঁচ লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ১৮ হাজারের বেশি। এর পরের অবস্থান তামিল নাড়ু ও দিল্লির।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ