ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ১১ আগস্ট ২০২০

নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবে হাসান দিয়াবের মন্ত্রিসভা

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনায় পদত্যাগ করেছে দেশটির সরকার।  আলজাজিরা জানায়, সোমবার প্রেসিডেন্ট মিখায়েল আউনের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। 

সরকারের পদত্যাগ করায় নতুন একটি নির্বাচনের মুখে এখন লেবানন। ফলে নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করে যাবে হাসান দিয়াবের মন্ত্রিসভা।

পদত্যাগপত্র জমা দিতে গেলে প্রধানমন্ত্রী হাসান দিয়াবকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট আউন।

গত মঙ্গলবার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৬ হাজার মানুষ। প্রায় তিন লাখ মানুষ ঘরহারা হয়ে পড়ে মানবেতর জীবনযাপন করছে।

একে একে পদত্যাগ করেন সরকারের দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং নয়জন এমপি। দায়িত্ব ছেড়ে দেন জর্ডানে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতও।

এরপরেও ক্ষোভ প্রশমিত না হলে পুরো সরকারের পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব

সোমবার রাষ্ট্রীয় চ্যানেলে এক বিবৃতিতে তিনি জানান, আজ এই সরকারের পদত্যাগের ঘোষণা দিলাম। সৃষ্টিকর্তা লেবাননকে সুরক্ষিত রাখুক।

এদিকে গত এক সপ্তাহের বিক্ষোভে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে ৭২৮ জন আহত হয়েছে। বিক্ষোভ দমনে অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাও।

 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ