ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৫:৫০, ১১ আগস্ট ২০২০

অনুমোদন পেল রাশিয়ার করোনা ভ্যাকসিন

ফাইল ছবি

ফাইল ছবি

অবশেষে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে জিতে গেল রাশিয়া। সবার আগে প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধকটির আবিষ্কারের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম দেশটি।

মঙ্গলবার (১১ আগস্ট) চমকপ্রদ ঘোষণাটি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, তাদের আবিষ্কৃত ভ্যাকসিনটির করোনার বিরুদ্ধে ‘টেকসই প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন’।

রুশ সরকারের সকল মন্ত্রীকে উপস্থিত টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেন, “আজকের সকালে বিশ্বে প্রথম নতুন করোনাভাইরাস বিরোধী একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া।”

রুশ প্রেসিডেন্ট জানান, প্রয়োজনীয় পরীক্ষা শেষেই ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে। পুতিন আরও বলেন, নিজের দুই কন্যার একজন ভ্যাকসিনটি এরই মধ্যে গ্রহণ করেছেন এবং সে ভালো আছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ট্যাটিয়ানা গোলিকোভা বলেছেন, সেপ্টেম্বরের শুরুর দিকে স্বাস্থ্য কর্মীদের মাঝে প্রথম এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তবে সাধারণ জনগণের জন্য ভ্যাকসিনটি সহজলভ্য হবে আগামী বছরের জানুয়ারির শুরুতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ