আন্তর্জাতিক ডেস্ক
ভারতের আদালতের ঐতিহাসিক রায়
পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার ঘোষণা
সংগৃহীত ছবি
পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার আছে বলে ঐতিহাসিক রায় দিয়েছে ভারতের শীর্ষ আদালত। বিচারপতি অরুণ মিশ্রের তত্ত্বাবধানে তিন-বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন।
রায় দানের সময় সুপ্রিম কোর্ট জানায়, ‘কন্যা সন্তান চিরকালই .. প্রিয় কন্যা সন্তান হয়েই থাকেন। নারীদের জন্ম যখনই হয়ে থাক ২০০৫ সালের সংশোধিত এই আইন অনুযায়ী সমস্ত নারীর বাবার সম্পত্তি হিন্দু আইন অনুযায়ী অধিকার সমান।’
সংশোধিত হিন্দু-সাকশেশন-অ্যাক্ট ২০০৫ অনুযায়ী, বাবা-মায়ের সম্পত্তিতে সমান অধিকার আছে মেয়েদের, এমন ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
স্পষ্ট জানানো হয়েছে, হিন্দু-সাকশেশন-অ্যাক্ট সংশোধন হওয়ার পরে মেয়েদের এই আইনি অধিকার নিশ্চিত। তবে সংশোধনের সময় বাবা বেঁচে থাকলে বা থাকলেও সব মেয়েরাই এই সুবিধা পাওয়ার অধিকার আছে।
২০০৫ সালের সেপ্টেম্বর ৯ তারিখের মধ্যে বাবা-মেয়ে উভয়েই জীবিত থাকলে তবেই এই সুবিধা নেয়া সম্ভব হবে।
ভারতের সুপ্রিম কোর্ট জানায়, হিন্দু আইন অনুযায়ী, বাবার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার থাকবে। যেভাবে ছেলেদের অধিকার রয়েছে সম্পত্তিতে সেভাবেই মেয়েদেরও অধিকার থাকবে বলে জানানো হয়েছে। খবর: কলকাতা২৪
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















