ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ১২ আগস্ট ২০২০
আপডেট: ১০:৪৫, ১২ আগস্ট ২০২০

প্রথমে যারা পাচ্ছে রাশিয়ার করোনা ভ্যাকসিন

মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। অবশেষে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে জিতে গেল রাশিয়া। সফলতার ঘোষণা দিয়েছে রাশিয়া। সবার আগে প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধকটির আবিষ্কারের ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম দেশটি।

মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির সরকার এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, উদ্ভাবিত ভ্যাকসিনটি তার মেয়ের শরীরেও পুশ করা হয়েছে। তবে বহু কাঙ্খিত এই ভ্যাকসিনটি কারা আগে পাচ্ছেন সেই প্রশ্ন সামনে এসেছে। 

জানা গেছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। প্রেসিডেন্ট পুতিন ও সরকারের মন্ত্রীদের এক অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো বলেছেন, চিকিৎসা কর্মীরা এবং শিক্ষকরা প্রথমে কভিড-১৯ ভ্যাকসিন পাবেন।

মন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন পর্যায়ক্রমে দেশের নাগরিকদের সরবরাহ শুরু করব। তবে প্রথম এবং সর্বাগ্রে আমরা সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে কাজ করা চিকিৎসা কর্মীদের টিকা সরবরাহ করতে চাই। এছাড়াও শিশুদের পাঠদানে যুক্ত শিক্ষকদের আমরা শুরুতে টিকা সরবরাহ করবো।

পুতিন জানিয়েছেন, তার মেয়ে ভ্যাকসিনটি গ্রহণ করার পর সামান্য জ্বরাক্রান্ত হয়েছিলেন। তবে দ্রুতই তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এখন সে যথেষ্ট ভালো অনুভব করছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ