ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১২ আগস্ট ২০২০
আপডেট: ১২:৩৩, ১২ আগস্ট ২০২০

ভারতীয় কৃষ্ণাঙ্গ নারী কমলাকে বেছে নিলেন জো বাইডেন

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিলেন কমলা হ্যারিসকে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ভাইস প্রেসিডেন্টের দৌড়ে একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা ৷

জো বাইডেন জিতলে আমেরিকায় প্রথম কোনও কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট হবেন ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলা৷

জো বাইডেন ট্যুইট করে জানিয়েছেন, ' একজন সাহসী যোদ্ধা ও দেশের অন্যতম সেরা জনগণের সেবক কমলা হ্যারিসকে আমি রানিং মেট হিসেবে বেছে নিলাম৷ আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবেন। কারণ সারাজীবন ধরেই তিনি সবার জন্য লড়াই করেছেন। হ্যারিসকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে ট্রাম্পকে হারাতে চলেছি৷'

ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়া কমলা হ্যারিস টুইট বার্তায় জানিয়েছেন, মার্কিনীদের জন্য লড়াই করা জো বাইডেনই একমাত্র প্রার্থী যিনি যুক্তরাষ্ট্রের জনগণকে এক করতে পারবেন। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের এক আদর্শ প্রেসিডেন্ট হবেন বলেও জানান তিনি। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করায় গর্বিত ও সম্মানিত বোধ করছেন বলেও উল্লেখ করেন কমলা হ্যারিস। 

কমলা হ্যারিসের নাম ঘোষণার পর তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতারা। 

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ