বিশ্ব ডেস্ক
আপডেট: ১৩:৩৭, ১২ আগস্ট ২০২০
সৌদি নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে পাকিস্তানের মন্ত্রী
সৌদি আরবের বিরুদ্ধে মন্তব্য করে দেশের ভেতরে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের আবেদনে রিয়াদ সাড়া না দেওয়ায় মন্তব্য করেছিলেন তিনি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বার্ষিক ৩.২ বিলিয়ন ডলারের তেল বাকিতে দেওয়ার চুক্তিটি দুই মাস আগে শেষ হয়ে গেছে। এই চুক্তি পুনরায় নবায়নের বিষয়ে সিদ্ধান্ত মুলতবি রেখেছে রিয়াদ।
কোরেশি এমন সময় মন্তব্য করলেন, যখন পাকিস্তানের সঙ্গে তেল সরবরাহ চুক্তির মেয়াদ দুই মাস আগে শেষ হয়ে গেলেও চুক্তিটি নবায়ন করেনি সৌদি আরব।
কিছু পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, সৌদি আরবের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য।
কিছু দিন আগে একটি টেলিভিশনের টকশোতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওআইসি যদি কাশ্মীর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক না ডাকে, তবে পাকিস্তান অপেক্ষা করবে না। সেক্ষেত্রে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিপীড়িত কাশ্মীরিদের পাশে দাঁড়াতে এবং তাদের সমর্থন করার জন্য ইসলামি দেশগুলোর একটি বৈঠক আহ্বান করতে বলবো।’
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ঠিক, সৌদি আরবের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা সত্ত্বেও আমরা অবস্থান নিচ্ছি। আমরা কাশ্মীরিদের দুর্ভোগ নিয়ে আর চুপ করে থাকতে পারি না।’
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















