আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে
গত ৩০ জানুয়ারি ভারতে প্রথমবার ভাইরাসটিতে আক্রান্ত কেউ শনাক্ত হন। পশ্চিমবঙ্গে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৮ মার্চ। সেই থেকে এখন পর্যন্ত ভারতের এই রাজ্যে এক লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৩১ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৩৯০। সোমবার নতুন করে ২ হাজার ৯০১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়।
তবে রাজ্যটিতে সুস্থতার হারও বেশ ভালো। এখনও পর্যন্ত ৭৫ হাজার ৩৯৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার ৩ হাজার ৬৭। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৪৬ জন।
সোমবার পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ৪৯ জনের মৃত্যু হয়। মঙ্গলবারও আরও ৪৯ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে প্রাদেশিক রাজধানী কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৮ জনের। এছাড়া উত্তর চব্বিশ পরগনায় ৯ জন এবং ৫ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। এদিকে হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা; উভয় জেলায় প্রাণহানি ৩ জনের।
করোনা পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি পরীক্ষার ওপর জোর দিয়েছে রাজ্য সরকার। সব মিলিয়ে এখন পর্যন্ত ১১ লাখ ৫৯ হাজার ২১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ২৭ হাজার ১৫ জনের। এরপরও সংক্রমণের হার গতকালের চেয়ে কম হওয়ায় স্বস্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতর।
সংক্রমণ-মৃত্যুতে শুরু থেকেই শীর্ষে কলকাতা। মঙ্গলবারও আক্রান্ত ৭১১। এর পর উত্তর চব্বিশ পরগনায় ৬৪৩; দক্ষিণ চব্বিশ পরগনায় ২২০; হুগলিতে ১১৫; হাওড়ায় ১৫৬; পশ্চিম বর্ধমানে ৬০; পূর্ব বর্ধমানে ৬৯; পূর্ব মেদিনীপুরে ১১২; পশ্চিম মেদিনীপুরে ৯৯; বাঁকুড়ায় ৮৯; মুর্শিদাবাদে ৬২ এবং নদিয়ায় ১২৭ জন।
পশ্চিমবঙ্গ রাজ্যটির উত্তর সীমান্তেও করোনার সংক্রমণ ভালোই ছড়াচ্ছে। মঙ্গলবার অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ৬০; কোচবিহারে ৩৯; দার্জিলিঙে ৪০; জলপাইগুড়িতে ৫৯; উত্তর দিনাজপুরে ৩০; দক্ষিণ দিনাজপুরে ৪৬ এবং মালদহে ১১৭ জনের দেহে নতুন করে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















