আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে করোনা নিয়ে গুজবে হাজারো মানুষের মৃত্যু
ফাইল ছবি
বিশ্বে করোনা সংক্রমণের পর থেকে বিভিন্ন ধরণের গুজব ছড়িয়ে পড়ে। যেমন- গরু ও উটের মূত্র, ব্লিচ, অ্যালকোহল বা মিথানল খেলে করোনা সেরে যাবে। মানুষ এই সকল তথ্য বিশ্বাসও করেছিল।
ডয়চে ভেলে অনলাইন জানায়, করোনা নিয়ে ভুল তথ্য এবং ষড়যন্ত্রমূলক নানা গুজব ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। আর সেসব গুজব বিশ্বাস করে জীবন দিয়েছে হাজারো মানুষ।
আমেরিকান জার্নাল অব ট্রপিকাল মেডিসিন অ্যান্ড হাইজিন-এ প্রকাশিত এক গবেষণা থেকে বিষয়টি উঠে আসে। বিজ্ঞানীরা ৮৭টি দেশের ২৫ টি ভাষার মোট দুই হাজার ৩০০ রিপোর্ট নিয়ে গবেষণাটি করেছেন।
গবেষণায় দেখা যায়, হাসপাতালে এমন হাজারো রোগী ভর্তি হয়েছিল যাদের বড় একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া গুজবে বিশ্বাস করেছিলো।
২০১৯ এর ডিসেম্বর থেকে ২০২০ এপ্রিল পর্যন্ত ভারত, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং জাপানসহ বিভিন্ন দেশের সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক একদল বিজ্ঞানী।
গবেষণাটিতে উদাহরণস্বরূপ বলা হয়, ভারতে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে গোমূত্র বা সার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিলো। সৌদি আরবে উটের প্রস্রাবকে ম্যাজিক ওষুধ হিসেবে বলা হয়েছিলো।
ভারতে করোনাভাইরাস প্রবেশ করার পরে সেই আশ্চর্য কাজটিই প্রকাশ্যে করে দেখাল গেরুয়া শিবির। আয়োজন করা হয় গোমূত্র পানের পার্টি।
যেখানে প্রায় ২০০ জন যোগ দিয়েছিলেন। গোমূত্র, গোবর, দুধ, ঘি দিয়ে তৈরি হয়েছিল পানীয়। আগতরা খেলেনও তা ঢকঢক করে। এতেই না কি প্রতিহত হবে করোনা। বহু গরিব মানুষ নিছক অন্ধবিশ্বাস থেকে হাজির হয়েছিলেন সেখানে।
ভারতের বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা এ নিয়ে সতর্ক করলেও স্থানীয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। বরং আরও কিছু গোমূত্র পানের পার্টি আয়োজিত হয়েছিল দেশটি জুড়ে।
এ ছাড়া শরীরকে জীবাণুমুক্ত করতে অত্যন্ত ঘনীভূত অ্যালকোহল ব্যবহার করায় বিশ্বব্যাপী ৮০০ মানুষকে জীবন দিতে হয়েছে। ইরানে মারা গেছে কয়েকশ মানুষ। প্রায় ছয় হাজার মানুষকে হাসপাতালে যেতে হয়েছে করোনা আতঙ্কে মিথানল পান করে। অন্ধ হয়ে গেছে ৬০ জন।
গবেষক দলটি ইন্টারনেটে করোনাবিষয়ক ভুল তথ্যগুলো মনিটর করার জন্য বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে দাবি জানান।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















