ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ১৩ আগস্ট ২০২০
আপডেট: ১২:২৯, ১৩ আগস্ট ২০২০

অভিবাসীদের ভিসা নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রে

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে, মার্কিন ভিসা নিয়ে লকডাউনের আগে যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে কাজ করতেন, তারা চাইলে একই কাজে ফিরে যেতে পারবেন। এইচ-ওয়ানবি ভিসার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ফলে অভিবাসীরা তাদের পূর্বের জায়গায় কাজে ফিরতে চাইলে তাতে বাধা দেবে না মার্কিন কর্তৃপক্ষ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, অভিবাসী কর্মীরা একই কাজে যোগ দিতে যুক্তরাষ্ট্রে ফিরতে চাইলে, তাদের জন্য এইচ-ওয়ানবি ভিসার বেশকিছু নিয়ম শিথিল করা হয়েছে। 

নিয়ম শিথিল করার মধ্যে দিয়ে কর্মীদের স্ত্রী, স্বামী, সন্তান ও পরিজনদেরও যুক্তরাষ্ট্রে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে একটি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে এইচ-ওয়ানবি ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের কাজে বহাল করতে পারবে না মার্কিন কোম্পানিগুলো।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় ফেসবুক, অ্যামাজনসহ বিভিন্ন শীর্ষ মার্কিন কোম্পানি। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেয়।

নভেম্বরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে ট্রাম্পের এই সিদ্ধান্ত ঘিরে বাণিজ্য-আইন-মানবাধিকারসহ নানা মহল থেকে প্রতিবাদের ঝড় উঠে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ